সেন্টমার্টিনে পর্যটন বিধিনিষেধ শিথিলের উদ্যোগ, আসছে নতুন নীতিমালা
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও ভ্রমণসংক্রান্ত বিদ্যমান বিধিনিষেধে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটকদের সুবিধা, স্থানীয় মানুষের জীবন-জীবিকা এবং দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। নতুন ব্যবস্থায় পর্যটকদের রাত্রিযাপন ও ভ্রমণের সময়সীমায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের...