ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

/ Breaking News

🔴 সিএনজি নেওয়ার সময় ফিলিং স্টেশনে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ! 💥

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৫, ৪ অক্টোবর ২০২৬

https://www.youtube.com/watch?v=tSJRmw62KUA
ভারতের গুজরাটের ভদোদরা জেলার কারজানের কাছে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় ১ অক্টোবর দুপুরে ন্যাশনাল হাইওয়ে-৪৮-এর পাশে একটি সিএনজি স্টেশনে এ বিস্ফোরণ ঘটে। গাড়িতে সিএনজি ভরার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে গাড়িটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

ঘটনার সময় গাড়ির চালক গাড়ি থেকে নেমে দূরে অবস্থান করছিলেন। ফিলিং স্টেশনের কর্মীরাও গাড়ি থেকে নিরাপদ দূরত্বে ছিলেন। ফলে বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশে থাকা আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ফিলিং স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিএনজি ভরার সময় গাড়ির গ্যাস সিলিন্ডার বা সংশ্লিষ্ট কোনো যন্ত্রাংশে ত্রুটির কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে সিএনজি নেওয়ার সময় গাড়িতে হঠাৎ বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - Breaking News

Ad Image

আপনার জন্য নির্বাচিত