ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

/ Breaking News

অবহেলায় ‘স্বপ্নকাঠ সেতু’, পাকা সেতু নির্মাণে এমপির হস্তক্ষেপ কামনা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪১, ২২ অক্টোবর ২০২৬

অবহেলায় ‘স্বপ্নকাঠ সেতু’, পাকা সেতু নির্মাণে এমপির হস্তক্ষেপ কামনা

দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব মহেশপুর মৌজায় অবস্থিত ‘স্বপ্নকাঠ সেতু’ দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। মহেশপুর ও মাধববাটী এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুটি বর্তমানে ক্ষতিগ্রস্ত। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, কৃষক ও শ্রমজীবী মানুষকে।


সেতুর ওপারে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি ও লিচুবাগান। এসব জমি ও বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন এলাকার অসংখ্য কৃষক, বাগানি ও শ্রমজীবী মানুষ। প্রতিদিন জীবন-জীবিকার তাগিদে তাঁদের এই সেতু পারাপার হতে হয়। কিন্তু সেতুটির বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য, কৃষিযন্ত্র ও প্রয়োজনীয় মালামাল পরিবহনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা।

স্থানীয়দের উদ্যোগে বর্তমানে সেতুটি মেরামতের চেষ্টা চলছে। তবে সাময়িক মেরামত দিয়ে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে করছেন এলাকাবাসী। তাঁদের দাবি, নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে এখানে একটি টেকসই পাকা সেতু নির্মাণ করা জরুরি।

এ অবস্থায় এলাকাবাসী তাঁদের নির্বাচিত সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের প্রত্যাশা, সংসদ সদস্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং পাকা সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখবেন।

স্থানীয়দের মতে, ‘স্বপ্নকাঠ সেতু’ শুধু যাতায়াতের মাধ্যম নয়; এটি এলাকার কৃষি, কর্মসংস্থান ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। তাই জনদুর্ভোগ লাঘব ও কৃষিপণ্য পরিবহন সহজ করতে দ্রুত পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - Breaking News

Ad Image

আপনার জন্য নির্বাচিত