মানুষ তার স্বপ্নের সমান”—নিজের জমিতে স্বপ্ন বুনছেন উপ-সহকারী প্রকৌশলী বুলবুল
admin1
প্রকাশিত: ০৮:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিজের জমি, শ্রম ও সীমিত সামর্থ্যকে পুঁজি করে এগিয়ে চলেছেন রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের তরুণ উদ্যোক্তা মোঃ বুলবুল আহমেদ। পেশায় উপ-সহকারী প্রকৌশলী হলেও তাঁর স্বপ্ন ও কর্মপরিকল্পনার বড় একটি অংশজুড়ে রয়েছে কৃষি, নার্সারি ও মৎস্যচাষ।
প্রায় পাঁচ বছর আগে নার্সারি দিয়ে শুরু তাঁর উদ্যোগ। বিচি থেকে চারা, চারা থেকে গাছ ও কলম তৈরির পাশাপাশি রঙিন মাছ চাষেও যুক্ত হয়েছেন তিনি।
বর্তমানে প্রায় ১,৪০০ স্কয়ার ফুট বেজমেন্ট নির্মাণের মাধ্যমে উদ্যোগগুলোকে আরও বড় পরিসরে নেওয়ার চেষ্টা চলছে।
নিজস্ব জমি ও কৃষিঋণের অর্থায়নের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা তাঁর এগিয়ে চলার প্রেরণা। তাঁর পুকুরপাড়ে কৃষি অফিসের রামবুটান রোপণ প্রকল্পও চলমান রয়েছে। তবে আরও একটু বড় পরিসরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সহজ অর্থায়ন পেলে পরিকল্পনাগুলো আরও স্বস্তি ও গতির সঙ্গে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন তিনি।
নিজের স্বপ্নের পাশাপাশি স্থানীয় কৃষক ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যয়ও রয়েছে বুলবুলের। তাঁর বিশ্বাস—“মানুষ তার স্বপ্নের সমান।”
সীমিত সামর্থ্যের এই তরুণের স্বপ্ন যেন একদিন নিজের গণ্ডি পেরিয়ে গ্রামের মানুষের কর্মসংস্থানের পথও তৈরি করে—এটাই প্রত্যাশা।
এফএইচ/বিএ/পিআর