মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন গ্রেপ্তার
দিনাজপুরের বিরলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গাজীপুরের পুবাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইমন হোসেন। তিনি উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের জগতপুর মহাজনপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান ওরফে বাবুর ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (৩ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বিরল থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা এলাকায় অবস্থানরত ইমন হ...