ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

/ Breaking News

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন গ্রেপ্তার

admin1

প্রকাশিত: ০৭:০৪, ৪ অক্টোবর ২০২৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন গ্রেপ্তার

দিনাজপুরের বিরলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গাজীপুরের পুবাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইমন হোসেন। তিনি উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের জগতপুর মহাজনপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান ওরফে বাবুর ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার (৩ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বিরল থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা এলাকায় অবস্থানরত ইমন হোসেনকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্যমতে, ২০১২ সালে ঢাকায় এক কিশোরীকে হত্যা সংক্রান্ত মামলায় ইমন হোসেনের মৃত্যুদণ্ডের সাজা হয়। সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

অবশেষে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - Breaking News

Ad Image

আপনার জন্য নির্বাচিত