ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

/ Breaking News

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি, থানায় জিডি

admin1

প্রকাশিত: ১২:২৮, ৫ অক্টোবর ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি, থানায় জিডি

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক বোমা হামলা চালানো হতে পারে—এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।


হুমকির বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।


ঘটনার পর বিষয়টি তদন্তে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। হুমকির ই-মেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি বিস্তারিত তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।


হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকিটি কতটা বাস্তব এবং এর পেছনে কারা রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - Breaking News

Ad Image

আপনার জন্য নির্বাচিত