ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬
admin1
প্রকাশিত: ০৯:৩৯, ৭ অক্টোবর ২০২৬
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৯৬৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রোগ প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এফএইচ/বিএ/পিআর