মাল্টার দামে বড় ব্যবধান, ৮৭ থেকে বেড়ে ৫২০ টাকা কেজি
চট্টগ্রামের বাজারে মাল্টার দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। আমদানি পর্যায়ে প্রতি কেজি মাল্টার মূল্য প্রায় ৮৭ টাকা হলেও বিভিন্ন ধাপ পেরিয়ে সেই মাল্টার দাম খুচরা বাজারে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ৫২০ টাকা কেজিতে।
আমদানি মূল্যের সঙ্গে শুল্ক ও কর যুক্ত হয়ে প্রতি কেজির ব্যয় প্রায় ১৯৩ টাকায় পৌঁছায়। এরপর পরিবহন ও অন্যান্য খরচ যোগ হয়ে তা প্রায় ২৩০ টাকা পর্যন্ত দাঁড়ায়। পরবর্তী সময়...