ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ খেলাধুলা / ক্রিকেট

অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জের আগে প্রস্তুতিহীন বাংলাদেশ ‘এ’ স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৯, ১ অগাস্ট ২০২৫

অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জের আগে প্রস্তুতিহীন বাংলাদেশ ‘এ’ স্কোয়াড

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে আগামী সপ্তাহে রওনা দেবে বাংলাদেশ ‘এ’ দল। বিগ ব্যাশের কয়েকটি দল ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তান ‘এ’ দল ও নেপাল জাতীয় দল। গেল আসরে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের এই দলটি চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে, তবে আবহাওয়ার কারণে প্রস্তুতি ঠিকমতো হয়নি।


দুই সপ্তাহের অনুশীলনের পর এইচপি দলের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলছে ‘এ’ দল। প্রথম ম্যাচের উইকেট দেখে কিছুটা হতাশ টিম ম্যানেজমেন্ট। টানা বৃষ্টির কারণে উইকেট ঢেকে রাখায় সঠিক মানের অনুশীলন সম্ভব হয়নি। চট্টগ্রামের ইনডোর নেট এখনও পুরোপুরি প্রস্তুত না থাকায় খেলোয়াড়রা ড্রেসিংরুমেই সময় কাটাতে বাধ্য হয়েছেন।


এই সীমিত প্রস্তুতির মধ্যেই সফরে যাচ্ছে দল। তবে লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য থাকছে বাড়তি সময়। কারণ টি-টোয়েন্টি পর্ব শেষে নর্দার্ন টেরিটরির বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে টেস্ট স্কোয়াডের সদস্যরা পরে অস্ট্রেলিয়া যাবেন এবং আরও সময় পাবেন প্রস্তুতির জন্য।


এই সফরে বেশ কয়েকজন নতুন মুখ দেখা যেতে পারে: জিসান আলম, মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আকবর আলী ও তোফায়েল আহমেদ। লাল বলের দলে থাকতে পারেন মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান ও মোহাম্মদ এনামুল। এছাড়া অভিজ্ঞ হাসান মাহমুদ ও নাঈম হাসানকেও প্রস্তুত রাখতে যাচ্ছে বিসিবি।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image