ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

/ খেলাধুলা / ক্রিকেট

নেপালে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ১ অগাস্ট ২০২৫

নেপালে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্ব আয়োজিত হবে নেপালে। ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। খেলা হবে কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে।


এই পর্বে অংশ নেবে ১০টি দল। প্রথমে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলা হবে, এরপর সুপার সিক্স ও ফাইনাল। চারটি দল জায়গা করে নেবে মূল বিশ্বকাপে।


বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেপাল, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বাছাইপর্ব নিশ্চিত করেছে। বাকি পাঁচটি দল আসবে অঞ্চলভিত্তিক বাছাই থেকে—আফ্রিকা ও ইউরোপ থেকে দুটি করে এবং ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একটি।


মূল বিশ্বকাপ শুরু হবে ১২ জুন ২০২৬ ইংল্যান্ড ও ওয়েলসে। ফাইনাল হবে ৫ জুলাই। ৭টি ভেন্যুতে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image