পাকিস্তানের ঝড়ো শুরু
Admin
প্রকাশিত: ০১:০৩, ২৪ জুলাই ২০২৫
সিরিজ জেতা হয়ে গেছে আগেভাগে। সম্ভবত তাই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে একাদশে কিছুটা পরীক্ষা নিরীক্ষা চালানোর সুযোগ নেয় বাংলাদেশ। আগের ম্যাচ থেকে পাঁচ বদল নিয়ে খেলতে নামে। টসে জিতে ফিল্ডিং নেয়। তবে শুরুর ছয় ওভারে পাকিস্তানের ব্যাটিং দেখে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিশ্চয়ই ভাবছিলেন সিদ্ধান্তটা কি ভুলো হলো? পাওয়ার প্লেতে পাকিস্তান মেরে কেটে ব্যাট চালায়।
রান তুলে কোনো উইকেট না হারিয়ে ৫৭। ছয় বাউন্ডারি ও তিন ছক্কায়। এই হিসেব জানাচ্ছে শুরুর ৫৭ রানের মধ্যে ৪২ রানই পাকিস্তান পায় বাউন্ডারি এবং ছক্কার স্কোরে। আর এই তান্ডবে বড় ভুমিকা রাখেন সায়েবজাদা ফারহান। ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে পাকিস্তানি এই ওপেনার মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশের বিরুদ্ধে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় হাফসেঞ্চুরি।
শুরুতে পেস বোলাররা ব্যর্থ হওয়ার পর পাওয়ার প্লে’র পর দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দুই প্রান্ত থেকে আক্রমণে আনেন অধিনায়ক লিটন দাস। কিন্তু নিজের প্রথম ওভারেই মিরাজ খরচা গোনেন ১৪ রানের। নাসুমের শুরুর দুই ওভারে ব্যয় হয় ১৬ রান। পাকিস্তানের স্কোর ৯ ওভার শেষে ১ উইকেটে ৮১ রানে পৌছায়। বড় স্কোরের পথে যাওয়ার প্রাথমিক শর্ত পুরুণ করে ফেলেছে পাকিস্তান এই ম্যাচে। শুরুর দুই ম্যাচে হেরে সিরিজ হারিয়েছে তারা। শেষ ম্যাচ থেকে যদি সান্তনাসূচক কিছু পাওয়া যায়, সেই অপেক্ষায় পাকিস্তান।
এফএইচ/বিএ/পিআর