ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ খেলাধুলা / ক্রিকেট

অ্যাশেজ চলাকালেই আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫, ৩০ জুলাই ২০২৫

অ্যাশেজ চলাকালেই আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

আসন্ন অ্যাশেজ সিরিজকে কেন্দ্র করে ইংল্যান্ডের টেস্ট দলের প্রস্তুতি পরিকল্পনায় যুক্ত হলো নতুন একটি অনুশীলন ম্যাচ। প্রথমে ধারণা করা হচ্ছিল, সিরিজ শুরুর আগে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি মাত্র প্রস্তুতি ম্যাচই হবে তাদের একমাত্র অনুশীলন সুযোগ। তবে এখন নিশ্চিত হয়েছে, সিরিজ চলাকালেও আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

এই ম্যাচটি হবে ২৯ ও ৩০ নভেম্বর, ক্যানবেরার মানুকা ওভালে। প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার’স একাদশ। ম্যাচটি হবে দিন-রাতের এবং ব্যবহৃত হবে গোলাপি বল, যা ইংল্যান্ড দলকে ব্রিজবেনে অনুষ্ঠিতব্য ডে-নাইট টেস্টের জন্য বাড়তি প্রস্তুতির সুযোগ দেবে।

প্রাইম মিনিস্টার’স একাদশ দলের এই ম্যাচের একটি ঐতিহ্য রয়েছে। দীর্ঘদিন ধরে সফরকারী দলগুলোর বিপক্ষে এই দল ম্যাচ খেলে আসছে। যদিও আগে এটি ছিল একদিনের ম্যাচ, ২০২২-২৩ মৌসুম থেকে এটি দুই দিনের ফরম্যাটে রূপ নেয়। গতবার ভারতের বিপক্ষে আয়োজন করা ম্যাচটি প্রথম দিন বৃষ্টির কারণে সীমিত ওভারে পরিণত হয়।

অ্যাশেজ সিরিজ শুরু হবে ২১ নভেম্বর পার্থে। তার আগে ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ইংল্যান্ড খেলবে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ থাকবে ইংল্যান্ড ‘এ’। পার্থের লিঙ্কন হিল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ মূলত সেন্টার উইকেটে অনুশীলনের মতো হলেও দর্শক আগ্রহ ব্যাপক—প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৪ ডিসেম্বর, ব্রিজবেনে, যেটি হবে গোলাপি বলে একটি দিন-রাতের টেস্ট। এরপর সিরিজের বাকি তিন টেস্ট অনুষ্ঠিত হবে অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনিতে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image