ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ Breaking News

১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, চুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২০, ২৮ জুলাই ২০২৫

১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, চুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তায় বাংলাদেশ

আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিমালা কার্যকর হতে যাচ্ছে। তবে সময়সীমা ঘনিয়ে এলেও বাংলাদেশ এখনো ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বাণিজ্যচুক্তিতে পৌঁছাতে পারেনি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এক সাক্ষাৎকারে জানান, নির্ধারিত সময় অনুযায়ী শুল্ক কার্যকর হবে এবং সময়সীমা আর বাড়ানো হবে না। যদিও আলোচনার সুযোগ খোলা থাকবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

ইতিমধ্যে যুক্তরাজ্য, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি চুক্তি হয়েছে। তবে বাংলাদেশসহ অনেক দেশ এখনো আলোচনা পর্যায়েই আছে।

বাংলাদেশের প্রতিনিধিদল বর্তমানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে বৈঠকে রয়েছে। আলোচনায় রয়েছে শুল্কহার হ্রাস, বাজারে প্রবেশাধিকার ও বাণিজ্য ভারসাম্য সংক্রান্ত বিষয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৌশলগত কিছু প্রতিশ্রুতি দিয়েছে—যেমন, বোয়িং থেকে ২৫টি বিমান কেনা, প্রতিবছর ৭ লাখ টন গম আমদানি এবং তুলা ও সয়াবিন আমদানির পরিমাণ তিনগুণ বাড়ানো। এছাড়া ভোজ্যতেল আমদানি বাড়িয়ে ১০০ কোটি ডলার পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, পারস্পরিক স্বার্থে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে এবং এখনই কিছু প্রতিশ্রুতি দিয়ে শুল্কের চাপ কমানোর সময়। তিনি জানান, এটি শুধু কূটনৈতিক নয়, বরং সরবরাহ চেইন ও বাজার বিকাশের কৌশল।

সরকার জানিয়েছে, মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুল্কহার হ্রাস অপরিহার্য, বিশেষত যখন অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপের হুমকি রয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ভারত ও ভিয়েতনামের মতো শুল্ক ছাড় না পেলে বাংলাদেশ মার্কিন বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - Breaking News

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image