ফার্মগেটে এলিভেটেড র্যাম্পে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৫, ২৯ জুলাই ২০২৫
ঢাকার ফার্মগেট এলাকায় মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে বিআরটিসির একটি দোতলা বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্পের নিচে প্রবেশ করে একটি পিলারে ধাক্কা খায়।
দুর্ঘটনায় বাসটির উপরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একজন যাত্রী হালকা আঘাত পান। পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, বাসটি ভুলভাবে র্যাম্পের নিচে উঠে গিয়ে সংঘর্ষের শিকার হয়।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, ধাক্কার সময় সামনের আসনে থাকা যাত্রীটি অল্পের জন্য রক্ষা পান। পিলারেও আংশিক ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এফএইচ/বিএ/পিআর