ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ Breaking News

হুতিদের চতুর্থ ধাপের হুমকি: ইসরাইলমুখী বাণিজ্যে যুক্ত জাহাজ ‘লক্ষ্যবস্তু’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২০, ২৯ জুলাই ২০২৫

হুতিদের চতুর্থ ধাপের হুমকি: ইসরাইলমুখী বাণিজ্যে যুক্ত জাহাজ ‘লক্ষ্যবস্তু’

ইসরাইলের বিরুদ্ধে নতুন পর্যায়ে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র জানিয়েছে—ইসরাইলের সঙ্গে কোনোভাবে যুক্ত, এমন যে কোনো দেশের জাহাজকে এখন থেকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হুতিরা তাদের সামরিক অভিযানের চতুর্থ ধাপে প্রবেশ করেছে। এই পর্যায়ে যেসব জাহাজ ইসরাইলি বন্দর ব্যবহার করছে অথবা ইসরাইলের সঙ্গে বাণিজ্য করছে—তাদের হুমকির মুখে পড়তে হবে। হুতিদের মতে, ইসরাইল গাজায় আগ্রাসন চালানো ও অবরোধ অব্যাহত রাখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোষ্ঠীটির পক্ষ থেকে এক সতর্কবার্তায় বলা হয়, আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর প্রতি আহ্বান—ইসরাইলমুখী বাণিজ্য বন্ধ না করলে তাদের জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হতে পারে।

তবে হুতি গোষ্ঠী এটাও জানিয়েছে—ইসরাইল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ তুলে নেয়, তাহলে তারাও সামরিক পদক্ষেপ স্থগিত করবে।

গোষ্ঠীর এক বিবৃতিতে বলা হয়, "ইসরাইলের কর্মকাণ্ড শুধু গাজাবাসীদের জন্যই নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। মানবিক দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসীকে গাজা সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে।"

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকেই হুতি গোষ্ঠী বিভিন্ন সময় ইসরাইল ও তার মিত্রদের সামরিক ও বাণিজ্যিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে একাধিক জাহাজ হুতিদের আক্রমণের শিকার হয়েছে।

দ্রষ্টব্য: যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট একাধিকবার হুতিদের ওপর পাল্টা হামলা চালালেও, গোষ্ঠীটি তাদের অবস্থান থেকে একচুলও পিছু হটেনি।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - Breaking News

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image