দিনে গড়ে ৭.৮৯ কোটি ডলার! জুলাইয়ে রেমিট্যান্সে চাঙা বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৭, ৩১ জুলাই ২০২৫
জুলাই মাসের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা গড়ে প্রতিদিন প্রায় ৭ কোটি ৮৯ লাখ ডলার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমে এই তথ্য জানান।
তিনি বলেন, “চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় ৩২ শতাংশ বেড়েছে। গত বছর একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার।”
উল্লেখযোগ্যভাবে, শুধু ৩০ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স।
এছাড়া, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার—যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
এফএইচ/বিএ/পিআর