ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ খেলাধুলা / ফুটবল

রোনালদো বলছেন: ক্ষুধা এখনো ফুরোয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ৩১ জুলাই ২০২৫

রোনালদো বলছেন: ক্ষুধা এখনো ফুরোয়নি

অনেকে যখন ক্যারিয়ার শেষ করে আরাম করছেন, তখন ক্রিস্টিয়ানো রোনালদো যেন নতুন করে ছন্দ খুঁজে নিচ্ছেন। ৪০ ছুঁইছুঁই বয়সেও মাঠে প্রাণভরে দৌড়াচ্ছেন, গোল করছেন, দলকে জেতাচ্ছেন।


নতুন মৌসুম শুরুর আগে গ্রীষ্মকালীন প্রস্তুতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে বড় অবদান রেখেছেন রোনালদো। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে সৌদি ক্লাবটি।


তুলুজ ২৫ মিনিটে ইয়ান গোবের গোলে এগিয়ে যায়। এরপর ৩৩ মিনিটে রোনালদোর গোলে সমতায় ফেরে আল নাসর। শেষ দিকে মোহাম্মেদ মারানের গোলে নিশ্চিত হয় জয়।


ম্যাচ শেষে রোনালদো কেবল প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াননি, বরং নিজের লক্ষ্য ও মানসিকতাও স্পষ্ট করে দিয়েছেন। ক্লাবের সঙ্গে নতুন ২ বছরের চুক্তির পর তিনি বলেন, “ক্ষুধা এখনো মেটেনি। কাজ এখনও অনেক বাকি। এ তো কেবল শুরু।”


এই ম্যাচ দিয়েই আল নাসরের জার্সিতে অভিষেক হয়েছে জোয়া ফেলিক্সের। চেলসি থেকে ট্রান্সফার হয়ে জাতীয় দলের সতীর্থ রোনালদোর সঙ্গে নতুন পথচলা শুরু করলেন তিনি।


এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - ফুটবল

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image