ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ খেলাধুলা / ফুটবল

বিশ্বকাপ ২০২৬: ড্র অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যু লাস ভেগাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০১, ৩১ জুলাই ২০২৫

বিশ্বকাপ ২০২৬: ড্র অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যু লাস ভেগাস

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নাম উঠে এসেছে। জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর এই ড্র অনুষ্ঠিত হতে পারে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে। তিন দেশের মোট ১৬টি শহরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।

প্রাথমিকভাবে কানাডা ও মেক্সিকোর কিছু শহরকেও ড্র আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় নেওয়া হলেও শেষ পর্যন্ত লাস ভেগাসই এগিয়ে আছে বলে জানা যায়।

মেক্সিকোর একটি ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তা পেদ্রো চেদিল্লো জানিয়েছেন, ড্র লাস ভেগাসেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ড্র অনুষ্ঠিত হতে পারে।

এখনো ফিফার পক্ষ থেকে ড্র আয়োজনের সময় ও স্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে ইতিহাসে চোখ রাখলে দেখা যায়, ১৯৯৪ সালের বিশ্বকাপের গ্রুপ ড্র-ও লাস ভেগাসেই হয়েছিল।

এবার ড্রয়ের জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে ‘স্ফিয়ার’ নামক আধুনিক স্থাপনাটির নামও উঠে এসেছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ড্র সেখানে হবে না।

এ পর্যন্ত ১৩টি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - ফুটবল

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image