ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ খেলাধুলা / ফুটবল

নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ চূড়ান্ত, সামনে বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭, ৩০ জুলাই ২০২৫

নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ চূড়ান্ত, সামনে বড় চ্যালেঞ্জ

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে ড্রয়ের ফলাফলে দেখা গেছে, শক্তিশালী দলগুলোর বিপক্ষে পড়েছে তাদের গ্রুপ। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান—সবগুলোই অভিজ্ঞ ও র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দল।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে ১২টি দলের মধ্যে পট-৪ থেকে বাংলাদেশের নাম উঠে আসে গ্রুপ ‘বি’-তে। র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ রয়েছে ১২৮তম স্থানে, যেখানে উত্তর কোরিয়া নবম, চীন ১৭তম, আর উজবেকিস্তান অবস্থান করছে ৫১ নম্বরে। ফলে তুলনামূলকভাবে উজবেকিস্তানকেই সবচেয়ে কাছের প্রতিপক্ষ বলা যায়।

ড্র অনুষ্ঠানে বেশ কিছু দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও বাংলাদেশসহ জাপান, উত্তর কোরিয়া, ইরান এবং ফিলিপিন্সের প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন। তাই আয়োজিত ফটোসেশনে এই দলগুলোর কেউ অংশ নেননি।

অন্যান্য গ্রুপগুলো:

  • গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া (আয়োজক), দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, ইরান

  • গ্রুপ ‘সি’: জাপান, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, ভারত

২০২৬ সালের মার্চে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং তিন গ্রুপের মধ্যে সেরা দুটি তৃতীয় দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

এই টুর্নামেন্ট থেকে নির্ধারিত হবে ২০২৭ নারী বিশ্বকাপে সরাসরি খেলার ছয়টি দল। তাছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল সুযোগ পাবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বে অংশ নেওয়ার।

র‌্যাঙ্কিং অনুযায়ী দলগুলো ভাগ হয়েছে চারটি পটে:

  • পট-১: অস্ট্রেলিয়া, জাপান, উত্তর কোরিয়া

  • পট-২: চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম

  • পট-৩: চাইনিজ তাইপে, ফিলিপিন্স, উজবেকিস্তান

  • পট-৪: ভারত, ইরান, বাংলাদেশ

এই টুর্নামেন্ট বাংলাদেশের নারী দলের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ, যেখানে তারা বিশ্বমানের দলগুলোর বিপক্ষে নিজেদের শক্তি ও প্রস্তুতির পরিপূর্ণ পরীক্ষা দিতে যাচ্ছে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - ফুটবল

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image