ভারতের অর্থনীতি ‘গোল্লায়’ যাক: ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০, ১ অগাস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতি সম্পর্কে কড়া ও বিতর্কিত
মন্তব্য করে আবারও আলোচনায়
এসেছেন। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি
ভারতকে ‘মৃত অর্থনীতি’ বলে উল্লেখ করেন
এবং বলেন, “ভারত রাশিয়ার সঙ্গে
কী করছে তাতে আমার
কিছু যায় আসে না।
তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে
গোল্লায় নিয়ে যেতে পারে।”
ট্রাম্প
বলেন, “ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। তারা বিশ্বের সর্বোচ্চ
শুল্ক আরোপ করে, যার
কারণে ভারতের সঙ্গে বাণিজ্য কঠিন।” তিনি আরও জানান,
আগামী ১ আগস্ট থেকে
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।
এই ঘোষণার পর ভারতের রুপি
দুর্বল হয়ে পড়ে এবং
নিফটি ৫০ স্টক সূচকে
০.৩% পতন ঘটে।
ট্রাম্প
রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের সমালোচনা করে বলেন, “ভারত
চীনের পরে রাশিয়ার দ্বিতীয়
বৃহত্তম তেল ক্রেতা এবং
অস্ত্র ক্রেতা। সবাই যখন চায়
রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক, তখন
ভারতের এমন সম্পর্ক দুঃখজনক।”তিনি একদিন আগেই
হুমকি দিয়েছিলেন, রাশিয়ার অস্ত্র ও জ্বালানি কেনার
কারণে নয়াদিল্লিকে শাস্তি দেওয়া হবে।
একইসাথে
ট্রাম্প পাকিস্তানের সঙ্গে একটি তেল চুক্তির
ঘোষণা দিয়েছেন এবং মন্তব্য করেন,
“কে জানে, হয়তো তারা একদিন
ভারতের কাছে তেল বিক্রি
করবে!” বিশ্লেষকরা মনে করছেন, এই
মন্তব্যটি ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ ইঙ্গিত বহন করে।
বুধবার
মার্কিন পররাষ্ট্র দপ্তর ছয়টি ভারতীয় প্রতিষ্ঠানের
বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। অভিযোগ,
তারা ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে
জড়িত।এদিকে, ভারতীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। খাদ্য ও দুগ্ধ খাতে
নিজেদের বাজার রক্ষায় ভারতের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর, যা
মার্কিন প্রতিযোগীদের জন্য বড় প্রতিবন্ধকতা।
এফএইচ/বিএ/পিআর