ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ বাংলাদেশ / অর্থনীতি

সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কা, ব্যাংক ও আর্থিক খাতে সতর্কবার্তা কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৭, ৩১ জুলাই ২০২৫

সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কা, ব্যাংক ও আর্থিক খাতে সতর্কবার্তা কেন্দ্রীয় ব্যাংকের

দেশের ব্যাংক ও ডিজিটাল আর্থিক খাতের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


৩০ জুলাই, মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে জারি করা একটি চিঠিতে জানানো হয়— দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন ব্যাংক, স্বাস্থ্যসেবা, সরকার-বেসরকারি সংস্থা ও ডিজিটাল পেমেন্ট সেবাগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে রয়েছে।


চিঠিতে বলা হয়েছে, সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় নিচের মতো পদক্ষেপ গ্রহণ জরুরি:

আইটি সিস্টেম, সার্ভার ও ডেটাবেইস নিয়মিত হালনাগাদ করতে হবে

অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ রাখা ও অনুমতি-ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিত করা

গুরুত্বপূর্ণ ডেটার নিয়মিত ব্যাকআপ ও পুনরুদ্ধার প্রক্রিয়া সচল রাখা

সংরক্ষিত ও আদান-প্রদান করা তথ্য এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত রাখা

সব সিস্টেমে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা

আধুনিক নিরাপত্তা টুলস ব্যবহারে গুরুত্ব দেওয়া

এন্ডপয়েন্ট নিরাপত্তা ব্যবস্থা (যেমন: ইডিআর, অ্যান্টিভাইরাস) সক্রিয় রাখা

সাইবার হামলার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইনসিডেন্ট রেসপন্স টিম প্রস্তুত রাখা

সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানো

রিমোট এক্সেস ও ভিপিএন ব্যবহারে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ

নিরাপত্তা নজরদারির জন্য পর্যাপ্ত জনবল দিয়ে ২৪/৭ মনিটরিং সেন্টার চালু রাখা

লোড ব্যালেন্সিং ও বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা

বিজনেস কন্টিনিউটি ও ডিজাস্টার রিকভারি    পরিকল্পনা হালনাগাদ করা


চিঠিতে আরও বলা হয়, এসব পদক্ষেপ শুধু ঝুঁকি প্রতিরোধ নয়, বরং ক্ষয়ক্ষতি কমিয়ে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করবে।

এ সতর্কবার্তা দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সময় নষ্ট না করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আর্থিক খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - অর্থনীতি

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image