এইচএসসির স্থগিত হওয়া দুই পরীক্ষার তারিখ ঘোষণা
Admin
প্রকাশিত: ১০:১৮, ২৩ জুলাই ২০২৫
গত ২২ ও ২৪শে জুলাইয়ের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষা উপদেষ্টা জানান, স্থগিত পরীক্ষার নতুন তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে পরীক্ষাটি কবে নেওয়া হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪শে জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
এফএইচ/বিএ/পিআর