শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা নিয়ে বিশেষ নির্দেশনা মার্কিন দূতাবাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২, ১ অগাস্ট ২০২৫
বাংলাদেশি
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এক
নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের
অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক
পোস্টে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত স্টুডেন্ট ভিসার (F-1) জন্য আবেদন করার
পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্টে
বলা হয়, যোগ্য শিক্ষার্থীদের
স্বীকৃত ও অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে
দ্রুত আবেদন করা উচিত, যাতে
যথাসময়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন
করা যায়। দেরিতে আবেদন
করলে প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত বিলম্বের আশঙ্কা থাকে।
দূতাবাস
জানায়, স্টুডেন্ট ভিসা পেতে হলে
সাধারণত একাধিক ধাপ পেরোতে হয়।
এর মধ্যে দূতাবাসে সাক্ষাৎকার, প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহসহ অন্যান্য আনুষ্ঠানিকতা থাকে। তাই যথেষ্ট সময়
হাতে রেখে প্রস্তুতি নেওয়ার
পরামর্শ দেওয়া হয়।
প্রতিবছর
যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে বহু শিক্ষার্থী
ভর্তি হন। এ বছরও
যেন আবেদনকারীরা সময়মতো প্রক্রিয়া শেষ করতে পারেন,
সেজন্য আগেভাগে এই বার্তা দেওয়া
হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, মার্কিন দূতাবাস নিয়মিত তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে স্টুডেন্ট ভিসা, সাক্ষাৎকার প্রস্তুতি ও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করে থাকে।
এফএইচ/বিএ/পিআর