সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯, ১ অগাস্ট ২০২৫
সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২ হাজার ৩৮২টি
শূন্য পদে সরাসরি নিয়োগ
প্রক্রিয়া শুরু করেছে সরকার।
এ লক্ষ্যে নিয়োগের চাহিদাপত্র ইতোমধ্যে সরকারি কর্ম কমিশন—পিএসসিতে
পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
পিএসসির
জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর
রহমান চিঠি পাওয়ার বিষয়টি
নিশ্চিত করেছেন।
এছাড়া
মামলা সংক্রান্ত জটিলতায় আটকে থাকা আরও
৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে
পূরণ করা হবে বলে
জানিয়েছে মন্ত্রণালয়।
জানা
গেছে, গত ১৪ জুলাই
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক
বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্রুততম সময়ে প্রধান শিক্ষক
নিয়োগের নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত
ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
সচিব, উপদেষ্টা ও পিএসসির কর্মকর্তারা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পিএসসির সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এফএইচ/বিএ/পিআর