ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ অন্যান্য / শিক্ষা

২৭ জুলাই থেকে মাইলস্টোনে শিক্ষা কার্যক্রম শুরু

Admin

প্রকাশিত: ১০:০০, ২৩ জুলাই ২০২৫

২৭ জুলাই থেকে মাইলস্টোনে শিক্ষা কার্যক্রম শুরু
আগামী ২৭ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার অভিভাবকদের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় কলেজ কর্তৃপক্ষ। আজ স্কুল আঙিনা সাংবাদিকসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুর্ঘটনায় ঘটিত তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে এবং শিগগিরই প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে ২৭ জুলাই স্কুল খোলার বিষয়ে অভিভাবকরা অসন্তোষ জানিয়েছেন। মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - শিক্ষা

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image