ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ Breaking News

নির্বাচনের আগে প্রয়োজন অনুযায়ী প্রশাসনে রদবদল: উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৮, ২৯ জুলাই ২০২৫

নির্বাচনের আগে প্রয়োজন অনুযায়ী প্রশাসনে রদবদল: উপ-প্রেস সচিব

আগামী জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে পরিবর্তন আসবে, তবে তা নির্দিষ্ট প্রয়োজনের ভিত্তিতে বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, "সব জায়গায় একযোগে রদবদলের কোনো সিদ্ধান্ত হয়নি। যেসব স্থানে প্রশাসনিক কার্যকারিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজন হবে, সেখানে পরিবর্তন আনা হবে।"

সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “আগামী সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।” একইসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সময় ৬০ হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।”

এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চপর্যায়ের বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও কৌশল পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও অবাধ রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - Breaking News

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image