ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ বাংলাদেশ / রাজনীতি

খায়রুল হককে সবার আগে গ্রেপ্তার করা উচিৎ ছিলো: রিজভী

Admin

প্রকাশিত: ০১:১৪, ২৪ জুলাই ২০২৫

খায়রুল হককে সবার আগে গ্রেপ্তার করা উচিৎ ছিলো: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, খায়রুল হককে সবার আগে গ্রেপ্তার করা উচিৎ ছিলো। দেরি হলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এ কারণে ডক্টর ইউনুসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই ধরনের সত্যিকার অর্থেই যারা দুর্বৃত্ত তাদের বিচার হোক। যাতে আর কোনোদিন নতুন করে গণতন্ত্র বিরোধী কোনো ধরনের আইন প্রণয়ন করতে না পারে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অনেক বিতর্কিত লোককে উপদেষ্টা পরিষদে মধ্যে রাখা হয়েছে। শেখ হাসিনার আমলে যাদের ভুমিকা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। ঢালাও বলবো না অনেকই নানা লাঞ্ছনার শিকার হয়েছেন।

কিন্তু দুয়েকজনকে রাখা হয়েছে যাদের কোনও না কোনও ভাবে হাসিনার সাথে বা হাসিনার রেজিমের সাথে সম্পৃক্ত। আমি নাম বলতে চাই না। রিজভী বলেন, একটা অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য সংবিধানে বিধানগুলোও সংযোজিত হবে সেই বিধানের ভিত্তিতে যে নির্বাচন কমিশন হবে সেটা অনেক নিরপেক্ষ হতে হবে। এরসাথে এ বিধানও থাকা দরকার যারা কমিশনার নিযুক্ত হবে প্রধান নির্বাচন কমিশনারসহ তাদের নিউট্যালিটি তার নিরপেক্ষতা যেন অক্ষুন্ন থাকে। বিএনপির সদস্য কারা হবেন এ বিষয়ে রিজভী বলেন, আগে যারা সদস্য ছিলেন তারা হবেন। সমাজে যারা ভালো মানুষ ভদ্রলোক, যাদেরকে মানুষ দেখলে সম্মান করে শ্রদ্ধা করে এরাই সংখ্যা গরিষ্ঠ মানুষ। নিরানব্বই পারসেন্ট মানুষ তারা। তারাই সদস্য হবেন। আর দূর্বৃত্ত অনাচারকারি চাঁদাবাজ দখলবাজ বিএনপির সদস্য হতে পারবে না।

বিএনপির নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যারা ফ্যাসিবাদি আওয়ামী লীগের ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো পদ পদবিতে আছেন এমন কাউকে প্রাথমিক সদস্য করা যাবে না। যারা বিতর্কিত তাদেরকেও বিএনপির সদস্যপদ দেয়া যাবে না। যারা চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাটকারী, দুর্নীতিবাজ ও গুন্ডা-মাস্তান তাদেরকেও অন্তভূক্ত করা যাবে না।

এসব লোককে যে বা যারা স্বাক্ষর করে সদস্য করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির টিম প্রধান সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - রাজনীতি

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image