ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ Breaking News

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করল কানাডা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮, ১ অগাস্ট ২০২৫

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করল কানাডা

ফ্রান্স যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনেই স্বীকৃতি দেওয়া হতে পারে।

গতকাল এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, গাজায় ফিলিস্তিনি জনগণের দুর্দশা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দ্রুত এর অবনতি হচ্ছে। তাই মানবিক দায়বদ্ধতা থেকেই কানাডা সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে কানাডা। এর মধ্যে রয়েছেফিলিস্তিন কর্তৃপক্ষকে শাসনব্যবস্থায় মৌলিক সংস্কার আনতে হবে, হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে এবং পুরো ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে।

ইতিমধ্যে ফ্রান্স যুক্তরাজ্যও একই ধরনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রায় ১৫০টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এদিকে, কানাডার সাবেক ২০০ জন রাষ্ট্রদূত কূটনীতিক এক খোলা চিঠিতে প্রধানমন্ত্রী কার্নিকে দ্রুত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়, দখলকৃত পশ্চিম তীর গাজায় ইসরায়েলের চলমান কর্মকাণ্ড কানাডার মূল্যবোধ আন্তর্জাতিক নীতির পরিপন্থী।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - Breaking News

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image