ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

/ বাংলাদেশ / রাজনীতি

বাংলাদেশে সন্ত্রাসের ঠাঁই নেই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৭, ২৯ জুলাই ২০২৫

বাংলাদেশে সন্ত্রাসের ঠাঁই নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেছেন, দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা হবে এবং সন্ত্রাসবাদের প্রতি সরকারের অবস্থান কঠোর এবং স্পষ্ট।

সোমবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। এই বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

প্রায় ৪০ মিনিটব্যাপী আলোচনায় দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে চলমান যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য আলোচনা নিয়ে মতবিনিময় করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আশাবাদ জানান যে আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে।

প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কমিশনের কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে। তিনি বিশেষভাবে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যদের কর্মদক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

সরকারি সূত্র অনুযায়ী, সন্ত্রাস দমনে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - রাজনীতি

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image