ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ Breaking News

পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত—এমন কোনো প্রমাণ নেই: চিদাম্বরম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৭, ২৯ জুলাই ২০২৫

পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত—এমন কোনো প্রমাণ নেই: চিদাম্বরম

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পি. চিদাম্বরম। তাঁর মতে, এই হামলার সঙ্গে পাকিস্তানের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বরং এ ঘটনায় দেশীয় চরমপন্থীদের সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

সোমবার এক সাক্ষাৎকারে চিদাম্বরম বলেন, "সরকার বলছে না, এনআইএ তাদের তদন্তে কী পেয়েছে। তারা কি হামলাকারীদের সনাক্ত করতে পেরেছে? জানা যাচ্ছে, তারা সম্ভবত অভ্যন্তরীণ সন্ত্রাসী ছিল। কেন ধরে নেওয়া হচ্ছে যে তারা পাকিস্তান থেকে এসেছে? এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ নেই।"

চিদাম্বরমের এই বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে এবং একে "জাতীয় নিরাপত্তা প্রশ্নে দায়িত্বজ্ঞানহীন" বলে আখ্যায়িত করা হয়েছে।

সংবাদমাধ্যম NDTV জানায়, পার্লামেন্টে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনা শুরুর আগে চিদাম্বরমের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ইস্যুতে রাজনৈতিক বিভাজন স্পষ্ট, যেখানে এক পক্ষ তদন্তের তথ্যভিত্তিক উপস্থাপনার দাবি জানাচ্ছে, অন্য পক্ষ জাতীয় নিরাপত্তাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করছে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - Breaking News

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image