ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ অন্যান্য / শিক্ষা

বিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর

Admin

প্রকাশিত: ০১:৪০, ২৪ জুলাই ২০২৫

বিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম একটি দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন বৃত্তি দেয়। এক শিক্ষাবর্ষে তিন শতাধিক শিক্ষার্থীকে দেওয়া হয় বিল গেটস স্কলারশিপ। এই বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রে পড়াশোনাসহ সব ধরনের খরচ দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তিটির আওতায় দেশটির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। ওয়াশিংটনের সিয়াটলে ২০০০ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন চালু হয়। বেসরকারি এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিত, দারিদ্র্য বিমোচন ও শিক্ষার প্রসারে কাজ করে থাকে। বিল গেটস বৃত্তির মেয়াদ চার বছর। কেউ এ বৃত্তি পেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), ইয়েল বিশ্ববিদ্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - শিক্ষা

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image