রাকসুর তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Admin
প্রকাশিত: ১০:২০, ২৩ জুলাই ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্যারিস রোডে এ কর্মসূচি শুরু করেন তারা।
রাকসু নির্বাচন তফসিল ঘোষণা না হওয়া পযন্ত এ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। ‘রাবি স্টুডেন্টস অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন এই অবস্থান কর্মসূচির ডাক দেয়। অবস্থান কর্মসূচি শিক্ষার্থীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি নকীব স্যার যখন তার দায়িত্ব নেন তখন তিনি জানান পাঁচমাসের মধ্যে রাকসু নির্বাচন দিবেন।
কিন্তু আমরা আজকে দেখতে পারতেছি দায়িত্ব নেওয়ার প্রায় এক বছর হয়ে গেলো রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা শুরু করেছে। এসময় তারা বলেন, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনৈতিক দলগুলোর বাঁধার মুখে তারা রাকসু আটকিয়ে দিতে তৎপর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু আদায় করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। রাকসু নির্বাচন তফসিল ঘোষণা না হওয়া পযন্ত মাঠ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা।
এফএইচ/বিএ/পিআর