ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ আন্তর্জাতিক

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ১ অগাস্ট ২০২৫

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে জাতীয় নির্বাচন

মিয়ানমারে তিন বছর পর সামরিক জান্তা সরকার জরুরি অবস্থা প্রত্যাহার করেছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আরব নিউজ-এর বরাতে তথ্য জানানো হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে দেশটিতে জরুরি অবস্থা জারি হয় এবং গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে, যাতে হাজার হাজার মানুষ প্রাণ হারায়।

জান্তার মুখপাত্র জাও মিন তুন এক ভয়েস বার্তায় জানান, “বহুদলীয় গণতন্ত্রের পথে অগ্রসর হতে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে সমালোচকরা মনে করছেন, এই নির্বাচন জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের ক্ষমতা ধরে রাখার একটি কৌশল মাত্র। তার প্রেসিডেন্ট অথবা সেনাপ্রধান পদে বহাল থাকার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার- মিন অং হ্লাইং বলেন, “আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় অতিক্রম করেছি, এখন দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে।

তবে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া বিরোধী দলগুলো এই নির্বাচনকেজালিয়াতিহিসেবে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞও এই নির্বাচনকে সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image