ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ বাংলাদেশ / অর্থনীতি

২০২৫ লক্ষ্য সামনে রেখে অগ্রণীর অগ্রযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৩, ১ অগাস্ট ২০২৫

২০২৫ লক্ষ্য সামনে রেখে অগ্রণীর অগ্রযাত্রা

৩১ জুলাই ২০২৫, অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো ১৮তম বার্ষিক সাধারণ সভা (AGM)। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়াও পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। আর্থিক খাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বসহ আলোচনা হয়। সচিব নাজমা মোবারেক আশা প্রকাশ করেন, ব্যাংকটি আগামীতে সব আর্থিক সূচকে আরও ভালো করবে এবং রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে শীর্ষস্থানে থাকবে।


ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাদের বক্তব্যে ২০২৪ সালের বিভিন্ন অর্জনের বিবরণ দেন:

মোট সম্পদ: ১,২৮,১০৬ কোটি টাকা (৪.০৭% প্রবৃদ্ধি)

সুদ উপার্জনক্ষম সম্পদ: ৮৩,০৬৬ কোটি টাকা (৩.২২% প্রবৃদ্ধি)

সরকারি খাতে বিনিয়োগ: ২১,৫৯৯ কোটি টাকা

ঋণ ও অগ্রিম: ৭৯,০৩৭ কোটি টাকা (৪.৪১% প্রবৃদ্ধি)

মোট আমানত: ৯৯,২৩২ কোটি টাকা

পরিচালন মুনাফা: ১,৫১১ কোটি টাকা

নীট স্প্রেড: ৫.৩৮%

রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI): ৮.৭১%


২০২৪ সালে ব্যাংক শ্রেণীকৃত ঋণ আদায়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে—মোট পুনরুদ্ধার ১,৭২৬ কোটি টাকা, যার মধ্যে নগদ আদায় ৪৪১ কোটি টাকা।


রেমিট্যান্স প্রবাহেও ব্যাংক রেখেছে শীর্ষ অবস্থান।

২০২৪ সালে বৈদেশিক রেমিট্যান্স এসেছে ২১,০৩৩ কোটি টাকা, যা ২০২৩ সালের তুলনায় ৭৬% বেশি। এ অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে ব্যাংকটি পেয়েছে ‘রেমিট্যান্স পদক ২০২৪’।


আমদানি-রপ্তানি:

আমদানি: ৫০,৫৮৮ কোটি টাকা (২১.১৮% প্রবৃদ্ধি)

রপ্তানি: ১৪,১১৪ কোটি টাকা।


ব্যাংক কর্তৃপক্ষ সভায় ২০২৫ সালে ব্যবসায়িক কার্যক্রমে আরও অগ্রগতি, জনসেবা বৃদ্ধি ও আর্থিক সূচকে শক্তিশালী অবস্থান অর্জনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - অর্থনীতি

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image