নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬, ৩১ জুলাই ২০২৫
চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবারও নীতি সুদহার রাখা হয়েছে ১০ শতাংশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর বলেন, “জানুয়ারি থেকে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, আরও কমানোর চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো মূল্যস্ফীতি ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। এটি সহজ নয়, সময় লাগবে। তবে এই সময়ে যেসব চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবিলা করেই এগোতে হবে।”
এফএইচ/বিএ/পিআর